সদরপুরে অনুদানের খেজুর পেল ৫০টি এতিমখানা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের অনুদান হিসেবে প্রাপ্ত ১৬০ কেজি খেজুর উপজেলার ৫০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার আনুষ্ঠানিকভাবে খেজুরগুলো হস্তান্তর করেন।এ সময় ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কে. এম আবু সাঈদ এবং জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মুন্সী জহুরুল হক। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবের এ অনুদান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে এবং তাদের মাঝে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেবে। বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া মাদ্রাসা প্রতিনিধিরা অনুদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।