• ঢাকা
  • |
  • রবিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:৪৮:৫৯ (24-May-2026)
  • - ৩৩° সে:
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।২৩ মে শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।তিনি বলেন, ‘রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

৬ ঘন্টা আগে


















































বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন দিন নিখোঁজ থাকার পর সবুজ মিয়া (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৩ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সবুজ মিয়া একই গ্রামের পশ্চিমপাড়ার সরকার বাড়ির মৃত আবু সিদ্দিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাককান্দা গ্রামের সাইদুল ইসলামের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সবুজ মিয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের ভাই বাছির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে সবুজ মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিনি দাবি করেন, সবুজ মিয়াকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তিনি আরও জানান, নিহত ব্যক্তি বিভিন্ন মাজারে যাতায়াত করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

২৩ মে ২০২৬ রাত ০৮:৫৯:২৯
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হবে স্বর্ণ

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২১ মে বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।বৃহস্পতিবারই এই দাম কার্যকর হয়। এরপর আর দামের কোনো পরিবর্তন না হওয়ায় আজ ২৩ মে শনিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।এর আগে গত ২০ মে বুধবার সকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৩ মে ২০২৬ সকাল ০৮:৪২:৩৪
যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নগরীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-খালে বর্জ্য নিক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিক কঠোর ব্যবস্থা নেবে।১০ মে রোববার নগরীর দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে পরিচালিত মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।মেয়র বলেন, নালা ও খালে ময়লা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলজট ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, চসিকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে হবে। এ সময় তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।তথ্যসূত্র: নিউজ ২৪

১১ মে ২০২৬ সকাল ০৯:০৬:৩৯
গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ না: কলকাতা হাইকোর্ট

গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ না: কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গত ১৩ মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, উন্মুক্ত জনপরিসরে কোনো প্রাণী জবাই করা ‘কঠোরভাবে নিষিদ্ধ’ থাকবে। গরু কোরবানি দেওয়া ঈদুল আজহা উৎসবের অংশ নয় এবং ইসলামের বিধানে এটি বাধ্যতামূলকও নয় বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি উন্মুক্ত বা জনপরিসরে গবাদিপশু জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত।২০ মে বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় দেন।আইনবিষয়ক সংবাদমাধ্যম 'লাইভ ল'-এর খবর অনুযায়ী, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জনপরিসরে গরু ও মহিষ জবাই করার ওপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন।রায়ের আদেশে বলা হয়, 'কোনো উন্মুক্ত পরিসরে গরু ও মহিষসহ অন্যান্য প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত, ভারতের সুপ্রিম কোর্ট মো. হানিফ কোরেশি ও অন্যান্য বনাম বিহার রাজ্য মামলায় পর্যবেক্ষণ দিয়েছেন যে গরু কোরবানি দেওয়া ঈদুল আজহা উৎসবের অংশ নয় এবং ইসলামের অধীনে এটি কোনো বাধ্যতামূলক ধর্মীয় বিধানও নয়।' পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশু জবাই নিয়ন্ত্রণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ বেশ কয়েকজন ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন।পিটিশনকারীরা আসন্ন ঈদুল আজহায় ধর্মীয় আচার পালনের জন্য 'প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০'-এর ১২ ধারার অধীনে ছাড় চেয়েছিলেন। তবে আদালত রায়ে বলেন, 'কয়েকজন পিটিশনকারীর চাওয়া এই ছাড়ের বিষয়ে ১৯৫০ সালের আইনের ১২ ধারার আওতায় রাজ্য সরকারকে একটি সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হলো।'পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার গত ১৩ মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল—কর্তৃপক্ষের দেওয়া 'ফিটনেস সার্টিফিকেট' বা সুস্থতার ছাড়পত্র ছাড়া কোনো প্রাণী জবাই করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।ওই বিজ্ঞপ্তিতে আরও জানায় যে উন্মুক্ত জনপরিসরে কোনো প্রাণী জবাই করা 'কঠোরভাবে নিষিদ্ধ' থাকবে। 

২৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১১:১৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
সাদা পোশাকে ভক্তদের মুগ্ধ করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন ফটোশুটের ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা এবং স্টাইলিশ উপস্থিতির কারণে তিনি প্রায়ই ভক্তদের নজরে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পোস্টই ভক্তদের কাছে নতুন চমক হিসেবে দেখা দেয়।সম্প্রতি অপু বিশ্বাস নিজের তিনটি নতুন ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে ভিন্ন এক রূপে, পরিচ্ছন্ন ও রাজকীয় ভঙ্গিতে দেখা গেছে।ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’ ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে মন্তব্যে তার প্রশংসা করেন কেউ তাকে কিউট আবার কেউ রানী বলে অভিহিত করেন। নতুন এই লুকে তাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসও দেখা গেছে।উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি দীর্ঘ সময় ধরে ঢালিউডে জনপ্রিয় জুটি হিসেবে কাজ করেছেন।

২৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১৬
২০২৬ বিশ্বকাপের থিম সং ঘিরে সমালোচনার ঝড়

২০২৬ বিশ্বকাপের থিম সং ঘিরে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘গোলস’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা।২১ মে বৃহস্পতিবার গানটি মুক্তির পর ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ এর লিরিক, উপস্থাপনা ও আবেগের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা লিসা, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা এবং নাইজেরিয়ান শিল্পী রেমা। ‘ট্রপকিল্যাজ’ এর প্রযোজনায় নির্মিত গানটিতে কে-পপ, ল্যাটিন পপ ও আফ্রোবিটসের সংমিশ্রণ রাখা হয়েছে। তবে চমকপ্রদ ভিডিও ও শিল্পীদের পরিবেশনা থাকলেও এটি ফুটবলভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।সমালোচকদের দাবি, বিশ্বকাপের গান মানেই ফুটবলের আবেগ, ঐক্য, দেশপ্রেম ও স্টেডিয়াম মাতানো উন্মাদনার প্রতিফলন। কিন্তু ‘গোলস’ গানে সেই আবহের পরিবর্তে ব্যক্তিগত গ্ল্যামার, অর্থবিত্ত ও জীবনধারার প্রদর্শনই বেশি প্রাধান্য পেয়েছে। গানের কিছু লাইন- ‘আমার শরীর, আমার ফিট, আমার বন্ধুরা’, ‘আমার গাড়ি’ কিংবা ‘ক্লাবটা কিনে নাও, আমি এটা করি গল্পের খাতিরে’ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ক্ষুব্ধ ফুটবলপ্রেমী লিখেছেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন যেখানে পুরো বিশ্ব একসঙ্গে আনন্দে মেতে ওঠে। অথচ তারা এখানে রোগা হওয়া, সুন্দরী হওয়া আর ধনী হওয়ার গল্প বলছে।’অনেকে আবার নতুন গানটির সঙ্গে আগের বিশ্বকাপের জনপ্রিয় সংগীতগুলোর তুলনা করছেন। বিশেষ করে শাকিরার ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং জাংকুকের গাওয়া ২০২২ সালের ‘ড্রিমার্স’ এর উদাহরণ টেনে ভক্তরা বলছেন, সেই গানগুলোর আবেগ ও শক্তির ধারেকাছেও নেই ‘গোলস’। কেউ কেউ এটিকে ২০২২ সালের বিতর্কিত গান ‘টুকোহ টাকা’র চেয়েও দুর্বল বলেও মন্তব্য করেছেন।তবে সমালোচনার মধ্যেও গানটির জনপ্রিয়তা কম নয়। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশের পর ইতোমধ্যেই গানটির ভিউ ২৫ লাখ ছাড়িয়েছে।সূত্র: দ্য টেলিগ্রাফ

২৩ মে ২০২৬ বিকাল ০৪:২০:৩১
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
আজ বিশ্ব চা দিবস

অনলাইন ডেস্ক: 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই'। কবী সুমনের এই গানের মধ্যেই স্পষ্ট, চা আমাদের কত আপন। সকালে মনকে চনমনে করতে চায়ের জুড়ি নেই। মন খারাপ কিংবা বৃষ্টিভেজা বিকেলে চায়ের কাপেই ঘোচে নিঃসঙ্গতা। তাই পানির পর চা-ই হলো বিশ্বে সর্বাধিক পানকৃত পানীয়। ২১ মে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব চা দিবস।২০০৫ সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। দেশগুলো হলো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত এবং তানজানিয়া। তখন ২১ ডিসেম্বর পালিত হতো দিনটি। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে বিশ্বব্যাপী চা দিবসকে উদযাপনের বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। সেই থেকে প্রতি বছরের ২১ মে বিশ্ব চা দিবস পালিত হয়ে আসছে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'কণিকা' কাব্যগ্রন্থে চায়ের পাত্রকে উপমা করে লিখেছিলেন—"চায়ের পাত্র বলে, আমি না হলে কি চলত চায়ের উৎসব?তবে এই চায়ের সাথে বিশ্ববাসীয় পরিচয় কিন্তু প্রধাণত চীনের হাত ধরেই। বলা হয়, চীন দেশই চায়ের আদি জন্মভূমি। ১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। ভারতবর্ষে অবশ্য চা আসে আরও পরে। ১৮১৮ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে চায়ের চলন ও বাণিজ্যিক চাষ শুরু হয়। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা-চাষ। আর এভাবেই ধীরে ধীরে চা ছড়িয়ে পড়তে থাকে বিশ্বজুড়ে।

২১ মে ২০২৬ সকাল ০৯:৩২:৫৮
হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে আকস্মিক বন্যায় সাড়ে ১১ হাজার হেক্টর জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে ত্রাণ ও কৃষি প্রণোদনার উদ্যোগ নিয়েছে।জানা গেছে, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাওরাঞ্চলের ৬৮ শতাংশ ধান কর্তন করা হয়েছে, অবশিষ্ট ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উঁচু এলাকায় ২৫ শতাংশ ধান কর্তন করা হয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকানো সম্ভব হচ্ছে না। মাঠে রাখা অনেক ধান শুকাতে না পারায় পচন ধরেছে। কাঁচা ধান বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষকের তালিকা চূড়ান্ত করেছে প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় কৃষকদের আগামী ৩ মাস সরকারি সহায়তা প্রদান করা হবে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় অভিযানও শুরু হয়েছে।হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতিবিকাশ ত্রিপুরা জানান, জেলায় ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান এবং প্রায় ১৭ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রমের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।হবিগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহমান জানান, গত ৪ মে সোমবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় খোয়াই ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। বর্তমানে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ১৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও হাওরাঞ্চলের জলাবদ্ধতা এখনও অপরিবর্তিত রয়েছে।জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলা।

৭ মে ২০২৬ সকাল ১০:৩৯:০২