• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৯:২০ (04-May-2026)
  • - ৩৩° সে:
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত সার্বিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, যেমন আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে রিটে।রিটে এসব বিষয়ে একটি কমিশন গঠন করে তদন্ত (ইনকয়ারি) করার আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আবেদন করা হয়েছে।দ্য ডেইলিস্টার অনলাইনের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। তিনি ৩ মে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।৪ মে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ।উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেও তিনি রিট করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও তা সুপ্রিম কোর্টে খারিজ হয়।