• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৫১:১৯ (06-May-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।২ মে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে আরও ২৩৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।এই সময়ের মধ্যে দেশে হামে আক্রান্তের সংখ্যাও দ্রুত বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এছাড়া সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে।আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।