• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩২:৪৭ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪৫

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির সব ধরনের কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরীন ইসলাম এ সিদ্ধান্ত দিয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

Ad
Ad

চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বন্ড পণ্য ও কোম্পানির সম্পদ কম মূল্যে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের অভিযোগ, যা কর্মচারী, ব্যাংক ও অংশীদারদের জন্য ক্ষতিকর হতে পারে।

Ad

অভিযোগের গুরুত্ব এবং কোম্পানির সুনামের সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে সব ধরনের নির্বাহী ও পরিচালনাগত ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কোম্পানির পক্ষে কোনো ধরনের প্রতিনিধিত্ব না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির সব সম্পদ, নথি ও অ্যাক্সেস অবিলম্বে সমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া কোম্পানির রেকর্ড, শেয়ার বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে উল্লিখিত লেনদেন, সম্পদ-বিনিয়োগ ও সংশ্লিষ্ট আর্থিক বিষয়গুলো যাচাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অব্যাহতি কার্যকর থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তার সঙ্গে নাসা গ্রুপের কোনো ধরনের কাজ বা লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:১৫








ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:২৭

বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৭:৪২


Follow Us