• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:১৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির সব ধরনের কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরীন ইসলাম এ সিদ্ধান্ত দিয়েছেন।গত ১৭ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বন্ড পণ্য ও কোম্পানির সম্পদ কম মূল্যে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের অভিযোগ, যা কর্মচারী, ব্যাংক ও অংশীদারদের জন্য ক্ষতিকর হতে পারে।অভিযোগের গুরুত্ব এবং কোম্পানির সুনামের সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে সব ধরনের নির্বাহী ও পরিচালনাগত ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কোম্পানির পক্ষে কোনো ধরনের প্রতিনিধিত্ব না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির সব সম্পদ, নথি ও অ্যাক্সেস অবিলম্বে সমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।এছাড়া কোম্পানির রেকর্ড, শেয়ার বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে উল্লিখিত লেনদেন, সম্পদ-বিনিয়োগ ও সংশ্লিষ্ট আর্থিক বিষয়গুলো যাচাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অব্যাহতি কার্যকর থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তার সঙ্গে নাসা গ্রুপের কোনো ধরনের কাজ বা লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।