• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:৪৪:৪২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হানড্রেড’ এ খেলবেন মোস্তাফিজ

১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:১৪:২৯

প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হানড্রেড’ এ খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাফল্যের ছাপ রাখার পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।

১২ মার্চ বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে তাকে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) এই পেসারকে দলে ভেড়ায় দলটি। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় সহজেই তাকে দলে পায় বার্মিংহামভিত্তিক এই দল।

Ad
Ad

এবারের আসরের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের নামও ছিল। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

Ad

বার্মিংহাম ফিনিক্স দলে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, ডোনোভান ফেরেইরা, উসমান তারিক এবং রেহান আহমেদদের। এর আগে রেহান আহমেদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্স দলে খেলেছিলেন রিশাদ হোসেন।

উল্লেখ্য, দ্য হানড্রেড এর পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড দামে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, তবে নিরাপত্তা ইস্যুর কারণে শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us