নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে উদ্ধার হয়েছে ৭টি। বাকি দুইটি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেললাইন মেরামতের কাজও।
এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে।


এছাড়াও, ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। অন্যদিকে, উত্তরের ঐ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে তারা হেটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে।

এর আগে, বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ-শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। এতে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমে প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available