• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০২:১৭:৪৫ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবি, নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবি ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের ২৫ হাজার টাকার চেক দিয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন।২৬'মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান নিহতদের বাড়িতে যেয়ে এ চেক প্রদান করেন।এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল (৩) ও শোমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩) এই তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে যায়। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটি টেনে তোলা হয়। স্বজন হারানোদের আহাজারিতে খোকসায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে।