• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:০৫:০১ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সংসদ নির্বাচন করা প্রার্থী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার পর জনতার রোষানলে থানা-পুলিশ হেফাজতে আছেন ফরিদপুর-১ আসন থেকে সদ্য সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. গোলাম কবির।২৫ মার্চ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু (৫২) ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির তার ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের গাড়িও ভাঙচুর করে।খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।