• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০৩:৪০:৩০ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই রেলক্রসিং কর্মী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী কওসার ও নাজমুলকে গ্রেফতার করেছে র‌্যাব।২৬ মার্চ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১সিপিসি ২এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  কুমিল্লা সদর দক্ষিণ থানার বিজয়পুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী কাওসার হোসেনকে গ্রেফতার করে এবং পৃথক অপর একটি অভিযানে র‌্যাব-১১ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর এলাকা হতে আসামী নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হলেন দিনাজপুর জেলার সদর থানার কুতইড় প্রামের আব্দুস সালামের ছেলে কাওসার হোসেন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসন্ডা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে নাজমুল হোসেন।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান