• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:২৮ (11-May-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন।আজ ৯ মে শনিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মারিশ্যা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।ইউপিডিএফের অভিযোগ, তথাকথিত ‘ঠ্যাঙাড়ে মুখোশ বাহিনী’র কমান্ডার বর্ণ চাকমা ও আশীষ ত্রিপুরার নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।ঘটনার পর শুকনাছড়া, মারিশ্যা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য সহিংসতা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান