• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১০:০২ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

বাঘাইছড়ির দুর্গম সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৩:১৫

বাঘাইছড়ির দুর্গম সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জীপতলী ব্রিজ এলাকায় অবস্থান নেয়। অভিযানে অংশ নেন ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপারেশনস অফিসার), সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি টহল দল।

Ad
Ad

এ সময় ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি ঘটনাস্থলের নিকটবর্তী হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

Ad

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (চায়না, মডেল CZ83), ১ রাউন্ড তাজা গুলি, ৯টি খালি গুলির খোসা, পিস্তল বহনের ব্যাগ ও কভার, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা, ৫টি চাইনিজ চাপাতি (বড় ২টি, ছোট ৩টি), ২টি দেশীয় ধারালো দা, ১টি লোহার হাতুড়ি, ১টি গুলতি, ২৬টি কাঁচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, ১টি পুরাতন স্কুল ব্যাগ।

বিজিবি সূত্রে জানা গেছে, ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা এই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং সিগারেট পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।  

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭




Follow Us