• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

১৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩০:৫৪

রাঙামাটিতে পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

Ad

১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল ৯টার দিকে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় পৌঁছালে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা যায়, তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন এবং ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us