• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৮:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলা ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্য নং ১৬৩৪৫ সুবেদার এরশাদ আলী (৫৯)। তিনি নির্বাচনী ডিউটির অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় আগমন করেছিলেন।তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা অন্যান্য আনসার সদস্যরা তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুবেদার এরশাদ আলী মারা যান।নিহত সুবেদার এরশাদ আলীর বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তিনি হাজাছড়া ক্যাম্পে কর্মরত ছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সুবলং হয়ে জুরাছড়ি যাওয়ার পথে বোটে থাকা অবস্থায় শনিবার বিকেল পৌনে ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুবেদার এরশাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাব্বানী।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান