• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৯:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘদিন পর নানীর বাড়ি দিনাজপুরে এসে আবেগাপ্লুত তারেক রহমান

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘদিন পর নানীর বাড়ি দিনাজপুরে এসে আবেগাপ্লুত অনুভূতির কথা জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।৭ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক ঐতিহাসিক জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তিনি বলেন, `আজ আমি অনেক ভালো আছি। দীর্ঘ কয়েক বছর পর আমি আমার নানীর বাড়ি দিনাজপুরে এসেছি। এটি আমার নানা-নানির দেশ। আপনারা সবাই কেমন আছেন?'তিনি বলেন, দিনাজপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের অন্যতম লিচু উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। পাশাপাশি এই জেলা রবি শস্যভাণ্ডার এবং বিখ্যাত কাটারি ধানের জন্যও সুপরিচিত। আমাদের নির্বাচনী প্রতীক ধানের শীষ উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়েই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে হবে।জনসভাকে সফল করতে সকাল থেকেই হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাটসহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন।তারেক রহমানের আগমনে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার আমলে উত্তরবঙ্গের এই জেলা দিনাজপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়নি, বরং বেকারত্বের হার দিন দিন বেড়েছে।বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, আধুনিক কৃষি ব্যবস্থা চালু এবং দিনাজপুরের বিখ্যাত লিচুকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন, লিচুর পাশাপাশি কাটারি ধানসহ বিভিন্ন ধান ও রবিশস্যের উৎপাদন বাড়াতে কৃষকদের বিনামূল্যে সার ও কৃষি উপকরণ দেওয়া হবে। স্বাস্থ্যখাতের উন্নয়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করা হবে।সমাপনী বক্তব্যে দেশনায়ক তারেক রহমান বলেন, ‘এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশ জনগণের। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে।’ তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশে কম্পিউটার সরবরাহ এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।সবশেষে তিনি দেশের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং দিনাজপুরের ছয়টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।দেশনায়ক তারেক রহমানের আগমনে দিনাজপুরের সর্বস্তরের জনগণ ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান