• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৭:৫৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

২২ আগস্ট ২০২৪ রাত ০৮:৩৯:৩০

হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেয়াড় প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হিলি চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে গিয়ে শেষ হয়।

Ad
Ad

এরপর সেখানে শিক্ষার্থীরা ‘বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে নারে, যদি চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি, আমরা দিলাম কন্যা, তোমরা দিলা বন্যা, ভারত যখন পানি ছাড়ে আবার তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিতে থাকে। পরে সেখানে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখে।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা জানান, আমরা জানি ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা আটকিয়ে রাখে। আর যখন প্রয়োজন পড়ে না তখন ভাসিয়ে দিয়ে দেশের অনেক ক্ষতি করে। এতেই বোঝা যায় তারা কীসের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে দ্রুত বাঁধের পানি বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us