• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:১৫ (11-May-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন সূত্রে জানা যায়, ১০ মে রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।তিনি জানান, ৯ মে শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে ডিজেল স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।এ সময় ঘটনাস্থল থেকে তেল পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বন্দর কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান