• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২২:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্ষক সুনীল চাকমার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬:৩১

ধর্ষক সুনীল চাকমার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির জুরাছড়িতে সুনীল চাকমা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী বাঙালি কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিপিসি)। ৪ অক্টোবর বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

Ad

মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা পিসিসিপির সভাপতি মো. হাবীব আজম। সঞ্চালনায় ছিলেন, পৌর সভাপতি পারভেজ মোশারফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা জুরাছড়ির সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পাহাড়ের নারী সংগঠনগুলোর সমালোচনা করেন। বক্তারা বলেন, পাহাড়ের ঠুনকো বিষয় নিয়েও নিরাপত্তা বাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হলেও এ ঘটনায় সবাই নিরব ভুমিকা পালন করছে। মানববন্ধনে সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তার।

উল্লেখ্য, দিনে-দুপুরে এক বাঙালি কিশোরীকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সুনীল চাকমা উপর্যুপরি ধর্ষণ করে। এসময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us