• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৭:৩৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

১৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২০:৪৪

কুমিল্লায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক মু. রেজা হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Ad
Ad

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

Ad

তিনি বলেন কুমিল্লা শিক্ষা, ঐতিহ্য, উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে হবে।  আর যানজট, জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে।

সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক , সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমাতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাদা এমরান প্রমুখ।

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

এসময় কুমিল্লার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us