সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাউসার আজিজ।২৯ এপ্রিল বুধবার রাতে তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অন্যদিকে সাতক্ষীরার ডিসি আফরোজা আখতারকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।এর আগে গত বছরের ৮ নভেম্বর সাতক্ষীরা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফরোজা আখতার।