• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ১০:৩১:৩৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন

১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) দীর্ঘ সময় সুদের হার উচ্চ রাখতে পারে এমন আশঙ্কা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উদ্বেগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই পতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৮ মার্চ বুধবার স্পট গোল্ডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সঙ্গে এপ্রিল সরবরাহের জন্য গোল্ড ফিউচারও ২ শতাংশ কমে ৪ হাজার ৯০৭ দশমিক ৪০ ডলারে নেমেছে।

Ad
Ad

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি করছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকছেন।

Ad

নেমো ডট মানির বিশ্লেষক জেমি দত্ত বলেন, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে স্বর্ণের প্রতি আগ্রহ কমছে।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা বিরাজ করছে। যদিও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে, তবুও তা এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

অন্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮ দশমিক ২৯ ডলার, প্লাটিনাম ২ দশমিক ৯ শতাংশ কমে ২ হাজার ৬৩ দশমিক ৬৯ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৫৬০ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্ববাজারে এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়। ফলে ঈদের আগেই দেশে স্বর্ণের দাম আরও কমতে পারে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us