• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:২১ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৩:৪১

দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক–এর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Ad
Ad

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

Ad

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন পেশাজীবী। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইসিএমএবি–এর ফেলো সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।

এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর কেন্দ্রীয় ব্যাংকে পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি আনা হয়েছে। গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


Follow Us