• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৫:৪৫ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

১৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৮:১২

হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও ২৬ মার্চ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৮ মার্চ বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এ বন্দরে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার নিয়মিত সময়ের মতোই স্বাভাবিক থাকবে।

Ad
Ad

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

Ad

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধের কোনো প্রভাব যাত্রী পারাপারে পড়বে না। ঈদ উপলক্ষে যেসব যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা সার্বক্ষণিক চালু থাকবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির হামজা জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও নির্ধারিত ছুটি ব্যতীত কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। ২৮ মার্চ বন্দর পুনরায় সচল হলে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us