• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১১:৪৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

১৬ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৯:১৭

পিরোজপুরে গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গলা কেটে গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্রাট ও রাজু নামে দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

১৪ মার্চ শনিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

Ad
Ad

জানা যায়, ১৩ মার্চ শুক্রবার বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ১৪ মার্চ শনিবার দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। নিহত ব্যক্তি গোপাল চন্দ্র দাস (৪৫)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিমল চন্দ্র দাসের ছেলে।

Ad

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সম্রাট ও মো. রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮



Follow Us