• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৫:২৫ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

মুভি ট্রেন্ডিং চার্টে শীর্ষে ‘প্রিন্স’ টিজার

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৯:৩১

মুভি ট্রেন্ডিং চার্টে শীর্ষে ‘প্রিন্স’ টিজার

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর টিজার ও ট্রেলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। তবে সবগুলোকে ছাপিয়ে দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে ‘প্রিন্স’ সিনেমার টিজার। প্রকাশের পরপরই এটি ইউটিউবের মুভিস ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে উঠে এসেছে।

দুই দিন আগে প্রকাশ পাওয়া টিজারটিতে মূলত অ্যাকশনধর্মী দৃশ্যে ভরপুর উপস্থিতি দেখা যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের। টিজারজুড়ে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য দর্শকদের দৃষ্টি কাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ভালো-মন্দ মিলিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

Ad
Ad

শুক্রবার রাতে ইউটিউবের মুভিস ট্রেন্ডিং চার্টে শীর্ষে উঠে আসার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, টিজারটি দর্শকদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করতে পেরেছে।

Ad

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিজারে থাকা সামান্য কিছু ত্রুটি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী কনটেন্টে সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে। টিজারের পর সিনেমাটির আরও নতুন কনটেন্ট দেখার জন্য দর্শকরাও অপেক্ষা করছেন।

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও অনেকে। আসন্ন ঈদুল ফিতরে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us