• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০১:০৮:২৮ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

১৫ মার্চ ২০২৬ সকাল ১১:৩৬:০১

সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের আমদানি-রফতানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি চালু হবে। তবে এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।

Ad
Ad

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান।

Ad

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সকল সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টদের পত্র দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে।

পনামার অপারেশন ম্যানেজার বলেন, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২





Follow Us