• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৪:৪৯ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে তরুণ নিহত

৮ মার্চ ২০২৬ সকাল ১১:৩৫:৩৭

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে তরুণ নিহত

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

‎আজ ৮ মার্চ রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারী দলের দু'জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়েন এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৪৬





বিশ্বকাপ ফাইনালসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপ ফাইনালসহ টিভিতে আজকের খেলা
৮ মার্চ ২০২৬ দুপুর ১২:০৩:৩৫


Follow Us