• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩২:৫৮ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ধামরাই উপজেলা সদরের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৩:২৬

ধামরাই উপজেলা সদরের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা পরিষদ দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধামরাই স্টেশনের সদস্যরা।

১৩ মার্চ শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়।

Ad
Ad

পরে স্থানীয় সূত্র ও স্বজনদের সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম রিনা সরকার (৫০)। তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তার স্বামীর নাম জিতেন্দ্র সরকার। তাদের বাড়ি ধামরাই উপজেলার পূর্ব কায়েকপাড়া এলাকার পূর্ণলক্ষী ভবনে।

Ad

ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রয়োজনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬







Follow Us