অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় (সোমবার ২২ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫টি শিশু।
২৩ জুন মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৩টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও ৯৩টি শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯। এ সময়ে ৯৭৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭। এ সময়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available