• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৩১:২৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বাসের চাপায় শ্রমিক নিহত

৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৬:৪১

কালিয়াকৈরে বাসের চাপায় শ্রমিক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রোববার (৮ মার্চ) বিকেলে সড়ক দুর্ঘটনায় খন্দকার সোহেল রানা নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

জানা যায়, চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কারখানার সামনে একটি রাজধানীগামী বাস বেপরোয়া গতিতে চলার সময় তাকে চাপা দেয়। এতে তিনি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Ad
Ad

ঘটনার পর কারখানার সামনে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad

কোনাবাড়ী সানলা হাইওয়ে থানার ওসি সাওগাত হোসেন এশিয়ান টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১০ মার্চ ২০২৬ সকাল ১০:২৯:০৮




এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
১০ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:৪৮







Follow Us