আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের জন্য নতুন সার্ভিস ফি চালুর পরিকল্পনা করছে ইরান। তবে দেশটির দাবি, এই ব্যবস্থার আওতায় তেহরানের ঘনিষ্ঠ বা বন্ধুরাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা বা অগ্রাধিকার বিবেচনা করা হবে।
৪ জুলাই শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরাম-এ এ কথা জানান চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি।
সিবিএস নিউজের প্রতিবেদনের বরাতে জানা যায়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন একটি ব্যবস্থাপনা কাঠামো চালুর বিষয়ে কাজ করছে তেহরান। এর আওতায় জাহাজ চলাচল পর্যবেক্ষণ, পরিবেশগত তদারকি এবং বিভিন্ন সেবা প্রদানের বিপরীতে সার্ভিস ফি আদায়ের পরিকল্পনা রয়েছে।
তবে এই অর্থকে ‘টোল’ বা ‘খাজনা’ হিসেবে অভিহিত করতে নারাজ ইরান। রহমানি ফাজলি বলেন, “আমরা অবশ্যই সার্ভিস ফি নেব। তবে যারা আমাদের কঠিন সময়ে পাশে ছিল, সেই বন্ধুরাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”
তিনি ইঙ্গিত দেন, নতুন নীতির মাধ্যমে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা আরও সংগঠিত করার পাশাপাশি মিত্র দেশগুলোর স্বার্থও বিবেচনায় রাখা হবে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available