• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:০৪ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

৫ জুলাই ২০২৬ দুপুর ০১:১৫:৫১

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে।

৪ জুলাই শনিবার প্রকাশিত সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগের পর জীবিতদের উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা অনেক আগেই শেষ হওয়ায় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে তাদের অভিযান গুটিয়ে নিচ্ছে। ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনাও ক্রমেই কমে আসছে।

সরকারি হিসাবে, গত শুক্রবারের তুলনায় মাত্র এক দিনের ব্যবধানে নিহতের সংখ্যা ৩০০ জনেরও বেশি বেড়েছে। এ ছাড়া এ পর্যন্ত ১৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এ দুটি ভূমিকম্প কয়েক সেকেন্ডের ব্যবধানে সংঘটিত হয়।

ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূতাত্ত্বিক পরিমাপ দপ্তরের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত মোট ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us