• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২১:৩৭ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

৫ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৬:৪৪

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: সরকারি কোনো অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজ ৫ জুলাই রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

বিষয়টি আজ দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে উঠে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি, প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুষ্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে বিষয়টিকে ‘অতীত গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে তা ‘অনতিবিলম্বে’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us