জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দশানী নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
বাঁধ নির্মাণের দাবিতে ৫ জুলাই রোববার বালিয়ামারী গ্রামে নদীর পাড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই দশানী নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বালিয়ামারী গ্রামে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙনের মুখে রয়েছে আরও বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।
স্থানীয়রা জানান, ভাঙন রোধে এখনো কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা কোনো ত্রাণ চান না, বরং তাদের ভিটেমাটি রক্ষা করতে দ্রুত এবং স্থায়ী নদী বাঁধ নির্মাণের জোর দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available