• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৩:৫৫ (05-Jul-2026)
  • - ৩৩° সে:
জামালপুরে দশানী নদীর তীব্র ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

জামালপুরে দশানী নদীর তীব্র ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দশানী নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।বাঁধ নির্মাণের দাবিতে ৫ জুলাই রোববার বালিয়ামারী গ্রামে নদীর পাড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্তরা।স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই দশানী নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বালিয়ামারী গ্রামে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙনের মুখে রয়েছে আরও বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।স্থানীয়রা জানান, ভাঙন রোধে এখনো কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।তারা কোনো ত্রাণ চান না, বরং তাদের ভিটেমাটি রক্ষা করতে দ্রুত এবং স্থায়ী নদী বাঁধ নির্মাণের জোর দাবি জানান।