• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৪:৫৭ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৯:২৩

প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, পেনাল্টি থেকে।

৫ জুলাই শনিবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও প্যারাগুয়ের বিপক্ষে সহজ পরীক্ষা দিতে হয়নি ফরাসিদের। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে কয়েক দফা উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষা করছে। আজ আমরা প্রমাণ করেছি, আমরা শুধু সুন্দর ফুটবলই খেলি না। প্রয়োজন হলে আমরা কুৎসিত এবং শারীরিক ফুটবলও খেলতে পারি।’

তিনি আরও বলেন, ‘তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর পাস আর চোখধাঁধানো ফুটবল খেলব। কিন্তু আজ আমরা দেখিয়েছি, কঠিন লড়াইয়েও আমরা পিছিয়ে নেই। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। প্রতিপক্ষ দলে থাকবেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি।

এ বিষয়ে ফরাসি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় হাকিমি ইতোমধ্যেই আমাকে বার্তা পাঠিয়েছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচে। মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি এবং পরের ধাপে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪










Follow Us