ময়মনসিংহের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ ময়মনসিংহ সফরে দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এরপর ত্রিশাল নজরুল ডাকবাংলোতে স্বল্প বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।