• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:৫২:৪৪ (20-May-2026)
  • - ৩৩° সে:

সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০ মে ২০২৬ দুপুর ০১:১৮:৩২

সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সাফল্যে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ মে বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জয় পায় টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ। সর্বশেষ অবস্থানে দলটি পয়েন্ট শতাংশে এগিয়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যেখানে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও সাফল্য অর্জন করবে।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us