• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫৩:৪৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে টহলরত একটি মার্কিন সেনা হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ ঘটনার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।৯ জুন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানিরা হরমুজ প্রণালির ওপর টহলরত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।ট্রাম্প লিখেছেন, ‘আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে, গত রাতে হরমুজ প্রণালির ওপর টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এতে থাকা দুই পাইলটই নিরাপদ ও অক্ষত আছেন। তবে যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দিতেই হবে।’মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপকূলের কাছে টহলরত অবস্থায় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা দুই সেনাসদস্যকে প্রায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।তবে হেলিকপ্টারটি কী কারণে ভূপাতিত হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সেন্টকম। সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেনি।ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।সূত্র: রয়টার্স, এপি