• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:৫৭ (16-May-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাব, তীব্র বিরোধিতা চীনের

১৬ মে ২০২৬ সকাল ১১:৩৪:০১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাব, তীব্র বিরোধিতা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের প্রস্তাব সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না। বরং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি। কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রস্তাবটি ভোটে গেলে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো প্রয়োগ করতে পারে।

Ad
Ad

খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালীতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।

Ad

এর আগে একই ধরনের আরেকটি প্রস্তাবও চীন ও রাশিয়ার ভেটোর মুখে ব্যর্থ হয়েছিল বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ওই সময় অভিযোগ করা হয়েছিল, প্রস্তাবের ভাষা ও শর্তাবলি একপেশে এবং ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি।

জাতিসংঘ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘পাসব্লু’-কে দেওয়া এক বক্তব্যে ফু চং বলেন, ‘আমরা মনে করি না এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক, এমনকি এর সময়ও উপযুক্ত নয়।’

তিনি আরও বলেন, এই মুহূর্তে নতুন নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাবের বদলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় ফিরিয়ে আনা প্রয়োজন। তার মতে, নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হলো কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা, সংকট আরও জটিল করা নয়।

ফু চং সতর্ক করে বলেন, এ ধরনের প্রস্তাব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং কোনো পক্ষের জন্যই তা ইতিবাচক ফল বয়ে আনবে না।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
১৬ মে ২০২৬ বিকাল ০৩:৫২:১৭






Follow Us