• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:০৫ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

অভিযানে গিয়ে স্বর্ণের চেইন চুরি, দুই পুলিশসহ কারাগারে ৪

৫ জুলাই ২০২৬ দুপুর ১২:৪২:০৯

অভিযানে গিয়ে স্বর্ণের চেইন চুরি, দুই পুলিশসহ কারাগারে ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দায়ের করা মামলায় ফতুল্লা মডেল থানার দুই পুলিশসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর পাশাপাশি দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

৫ জুলাই রোববার সকালে বিষয়টি  নিশ্চিত করেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুবুল আলম।

গ্রেপ্তাররা হলেন, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম ও দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকার 'আইনজীবীর বাড়ি' নামে পরিচিত একটি বাড়িতে মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান চালান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। তাদের সঙ্গে অনুমতি ছাড়া দুইজন সোর্স, মিরাজ ইসলাম শুভ এবং রানাও ছিলেন। অভিযানের একপর্যায়ে আলমারির ড্রয়ার থেকে একটি স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বিষয়টি বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন চারজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বাড়ির মালিক সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম এবং দুই সোর্সকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক এসআই খায়রুলকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক ওসি মো. মাহবুবুল আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us