• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫০:৩৭ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২

৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৮:৩৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ।

৪ জুলাই শনিবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।

বিমানবন্দর থানা-পুলিশের দাবি, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, আটক শিশুদের বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:৩৫





আবারও বিয়ে করছেন আমির খান
আবারও বিয়ে করছেন আমির খান
৫ জুলাই ২০২৬ সকাল ১০:৫২:৩৯




Follow Us