• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৯:৫৪ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

গ্রেফতারের আশঙ্কায় নিউ ইয়র্ক সফর বাতিল ইসরাইলি মন্ত্রীর

৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩০:০৮

গ্রেফতারের আশঙ্কায় নিউ ইয়র্ক সফর বাতিল ইসরাইলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য আইনি পদক্ষেপ ও বিক্ষোভের আশঙ্কায় নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট’-এ অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সফরে যাচ্ছেন না।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বেন গভিরের বিরুদ্ধে আইনি উদ্যোগ নেওয়া হতে পারে এবং তার সফরকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন সফর বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির দাবি, তাদের এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের নেওয়া আইনি উদ্যোগের কারণেই বেন গভির সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা আর বিদেশ সফরে গিয়ে আইনি জবাবদিহি এড়িয়ে যেতে পারবেন—এমন ধারণা করার সুযোগ নেই।

তবে সফর বাতিলের বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভিন্ন কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:৩৫

Follow Us