• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:৫০:০১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের প্রধান বিমানবন্দর

ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের প্রধান বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কর্তৃপক্ষ বিমান চলাচল স্থগিত করেছে।আজ ১৫ মার্চ রোববার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায়ও রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং কয়েকটি স্থানে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়।সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনার পাশাপাশি বেন গুরিয়ন বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে।নিরাপত্তা ঝুঁকির কারণে ইসরায়েল কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়।এদিকে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে দেওয়া সতর্কবার্তায় ইসরায়েল জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির মুখোমুখি হচ্ছে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের মত।সূত্র: রয়া নিউজ, আল জাজিরা।