• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫০:০০ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩২:১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৪ জুলাই শনিবার রাতে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান— ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের ডেকে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে।

এ সময় এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যের কাছে খবর দেন। পরে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টির‍্যাগিং সেলের সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করে নিয়ে আসেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে অভিযুক্তরাও প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেন।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us