• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩০:২১ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

৫ জুলাই ২০২৬ সকাল ১০:৩২:১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক: দুপুরের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

৫ জুলাইরোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:৩৫

Follow Us