• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫৬:৩৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

২৪ জুন ২০২৬ সকাল ১১:০০:০৯

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

ডেস্ক রিপোর্ট: নওগাঁ সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২৪ জুন বুধবার ভোররাতে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। পরে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে জানা যায়, ওই ব্যক্তিরা ভারতের বাংলা ভাষাভাষী নাগরিক। বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। আটককৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু।

বিজিবি অধিনায়ক জানান, বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন এবং তাদের ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়। পরে বিজিবি তাদের ফেরত পাঠায়।

সূত্র: সময় টেলিভিশন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬





Follow Us