• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১৬:১১ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

হাবিব কেন মোবাইলে ফেসবুক অ্যাপস রাখেন না?

২৪ জুন ২০২৬ সকাল ১১:৪৩:৩১

হাবিব কেন মোবাইলে ফেসবুক অ্যাপস রাখেন না?

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ জানিয়েছেন, তিনি মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম আলোকে তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলেন।

হাবিব ওয়াহিদ বলেন, মোবাইলে ফেসবুক ব্যবহার করলে তার মনোযোগ নষ্ট হয় এবং কাজের ব্যাঘাত ঘটে। তার ভাষায়, “মোবাইলে ফেসবুক ব্যবহার আমার মনোযোগ একেবারে নষ্ট করে দেয়। কাজের ব্যাঘাত ঘটে। দেখা যায় নিজের কাজের জন্য ব্যবহার করছি, এর মধ্যেই স্ক্রল করতে করতে ৩০ মিনিট সময় কীভাবে চলে যায়, বুঝতেই পারি না।”

তিনি আরও জানান, সময় নষ্ট এড়াতেই তিনি মোবাইলে ফেসবুক অ্যাপ রাখেন না। তবে তিনি পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরেও নন তিনি। ল্যাপটপ বা ডেস্কটপে প্রয়োজনে ফেসবুক ব্যবহার করেন এবং নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে কাজের খবর শেয়ার করেন।

হাবিব বলেন, “আমি ফেসবুক একেবারে ব্যবহার করি না, বিষয়টি এমন না। আমার পেজ আছে, সেখানে কাজের খবর দিই। তবে মোবাইলে অ্যাপ ব্যবহার করি না।”

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর-সংক্রান্ত একটি ভিডিওতে তার গান ব্যবহৃত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন এই সংগীতশিল্পী। তিনি জানান, বিষয়টি তাকে আনন্দ ও বিস্মিত করেছে।

হাবিব ওয়াহিদের মতে, তিনি মূলত কাজেই বেশি মনোযোগী থাকতে চান এবং সে কারণেই মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত রেখেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২




Follow Us