• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৬:৫৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখা।২ ফেব্রুয়ারি সোমবার ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফুন নাহার।শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এসএভিপি অ্যান্ড ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াস উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির হাওলাদার।বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতার সেবা। ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়।অনুষ্ঠান শেষে অতিথিরা দুই শতাধিকেরও বেশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।